
শ্রমিককল্যাণ তহবিলে ১ কোটি ৩৭ লাখ টাকা দিল ট্রান্সকম গ্রুপ
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে আজ চেক হস্তান্তর করেছে ট্রান্সকম গ্রুপ। গত বছরের তুলনায় ট্রান্সকম গ্রুপ এবার শ্রমিককল্যাণ তহবিলে ১১ লাখ টাকা বেশি জমা দিয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে আজ চেক হস্তান্তর করেছে ট্রান্সকম গ্রুপ। গত বছরের তুলনায় ট্রান্সকম গ্রুপ এবার শ্রমিককল্যাণ তহবিলে ১১ লাখ টাকা বেশি জমা দিয়েছে।

সিলেটের গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ার নিয়ে যুবদল নেতাদের মধ্যে হাতাহাতি হয়। ক্ষুব্ধ মন্ত্রী অনুষ্ঠান ছেড়ে চলে যান, ফলে অনুষ্ঠান ব্যাহত হয়। থানা সূত্র নিশ্চিত করেছে ঘটনার সত্যতা।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার সচল করতে সরকার কাজ করছে। রোববার সিলেটে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এছাড়া সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও বিমানবন্দরে হয়রানি বন্ধের নির্দেশ দেন।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার ঢাকায় পৌঁছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে দেহ গ্রহণ করেন এবং পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন। মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো ব্যাহত হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে কর্মী রপ্তানি, নারী কর্মীদের নিরাপত্তা ও মালয়েশিয়ায় স্বচ্ছ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

কেরানীগঞ্জের গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা সহায়তা ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করেছেন।

আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে জেনেভায় বৈঠকে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে নতুন গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন তিনি। আর্টিকেল ২৬ মামলা নিষ্পত্তিতে বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।

সিলেটে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমবাজার সম্প্রসারণের হালনাগাদ প্রতিবেদন উপস্থাপন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন ঈদের সময় জনভোগান্তি সৃষ্টি না হয়। ঈদের আগে-পরে প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না।

আজ রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সনাতন পদ্ধতিতে পাথর তোলার ব্যাপারে আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এক ছটাক বালু-পাথরও এদিক-সেদিক করা যাবে না।