
হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে: নাহিদ
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শিশুদের হামে মৃত্যু সরকারের ব্যর্থতা, স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা প্রয়োজন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শিশুদের হামে মৃত্যু সরকারের ব্যর্থতা, স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা প্রয়োজন।

স্থানীয় নির্বাচন নিয়ে দুই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে এনসিপি।

এনসিপির নবগঠিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ২২ নেতা পদত্যাগ করেছেন। অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তারা প্রতিবাদ করেছেন। কমিটির নেতারা পদত্যাগকারীদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও সহায়তার জন্য এনসিপি সমর্থিত এনএইচএ ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে। বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। আক্রান্ত পরিবারগুলো এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

সংসদ নির্বাচন জোটগতভাবে করলেও সিটি করপোরেশন নির্বাচন নিজেদের শক্তিতেই করতে চাইছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের বিবরণী জমা দিয়েছে। বিএনপি ও এনসিপি সহ ২৫টি দল এখনো জমা দেয়নি। কমিশন সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সরকার ২০২৪ সালের জুলাই গণহত্যার সাহস পেয়েছে বলে নাহিদ ইসলাম মন্তব্য করেন। বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণ বিপদে থাকলে বিরোধী দলের উচিত আন্দোলনের নেতৃত্ব দেওয়া। আলোচনা সভায় সীমান্ত হত্যাকাণ্ড ও বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গণতন্ত্রহত্যার অভিযোগ তুলেছেন এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসকদের অংশগ্রহণের বিরোধিতা করেছেন। দেশে হামের প্রকোপ, আইনশৃঙ্খলার অবনতি ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া স্থানীয় নির্বাচনে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে দলটি।

কূটনীতিকদের সঙ্গে সংলাপে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়নে রাস্তায় যাওয়া তাদের শেষ অপশন। সরকারি দল সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে তিনি সংবিধান সংস্কার পরিষদের দাবি জানান। আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করলেন নাহিদ।

জুলাই গণ–অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটে থেকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন চালাতে চায়। সাংগঠনিক সক্ষমতা না থাকায় আলাদা চলা সম্ভব নয় বলে দলের যুক্তি। কিন্তু জোটে থেকে আলাদা অবস্থান গড়তে পারবে কি?

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় অব্যাহতি পাওয়া হাসিবুর রহমানকে ৮১ দিন পর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টকে (ভিন্নমত) খারিজ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।