
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ দুদিন পর ব্রহ্মপুত্র থেকে উদ্ধার
মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন (২৬)। তিনি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন (২৬)। তিনি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে পৌরসভার ভেতরে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমীন এ ঘোষণা দেন।

ময়মনসিংহে কিশোরী বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরকে ডেকে হত্যার পর মরদেহ গুম করার দায়ে দুই ভাইকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

র্যাবের টহল গাড়ি দেখে চলন্ত অটোরিকশা থেকে পাকা সড়কে লাফ দেন লিখন। এতে জিম্মি করে টাকা আদায়কারী একটি চক্রের তিন সদস্য র্যাবের হাতে ধরা পড়ে।

ময়মনসিংহের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর শিশু ছেলে নিহত হয়েছেন।

ময়মনসিংহের তরুণ কলেজছাত্র শামীম মিয়া সবজি বিক্রির জমানো টাকায় গড়ে তুলেছেন নজরকাড়া গোলাপবাগান। দেশি-বিদেশি নানা জাতের গোলাপে সেজে ওঠা এই বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, অনলাইনেও বিক্রি হচ্ছে ফুল।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে ময়মনসিংহের চকনজু গ্রাম পরিণত হয়েছে আধুনিক ‘প্রযুক্তি গ্রামে’। মাঠে ৬১ জাতের ধানের প্রদর্শনী ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।

পরীক্ষায় অসদুপায় ও নকল বন্ধসহ শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, সরকার দায়িত্ব পালনে ওয়াদা লঙ্ঘন করেছে এবং জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করবেন। ‘আমাদের লড়াই চলবে, আমরা থামব না’—তিনি জানিয়েছেন। শেরপুর-৩ নির্বাচনে আহত জামায়াত নেতার খোঁজ নিয়ে ময়মনসিংহে এসে এ কথা বলেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রীর পরিবার মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ শনিবার সংবাদ সম্মেলনে বাকি আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি জানানো হয়। পুলিশ বলেছে, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁওয়ের আবদুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার দেশে পৌঁছে দাফন করা হয়েছে। ৮ মার্চ ইফতারের সময় আহত হয়ে ১৭ মার্চ মারা যান তিনি। পরিবার চাকরির দাবি জানিয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিপুর দেউলী গ্রামে আছে প্রাচীন এক মসজিদ। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘ভূঁইয়া বাড়ি জামে মসজিদ’ নামে পরিচিত।