
হোমনায় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে সংসদ সদস্যের ফেসবুক লাইভ
কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঐকমত্য কমিশনের আইনগত ভিত্তি ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে প্রশ্ন তুলেছেন।

কক্সবাজারে ঘুষ দাবির অভিযোগে দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আখতার আলম।

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্যবাহী একটি ট্রাক আসতে যে পরিমাণ ডিজেল লাগে, এতে ৪৫০ টাকা বাড়তি গুনতে হবে।

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

নোয়াখালীতে কারাগারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। একটি হত্যা মামলায় সে কারাগারে রয়েছে। ওই শিক্ষার্থীর আজ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

আইনি প্রক্রিয়া সম্পন্নের পর রেল পূর্বাঞ্চলের সদর দপ্তরে নিহত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর লাশটি দাফনের জন্য তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড় উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় রেল। এ জন্য ১ এপ্রিল সভা করেছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ। সভায় ট্রেন চালু, রেললাইন নির্মাণ ও সংস্কার, ইঞ্জিন-বগি কেনা ও সংস্কারের উদ্যোগ বা পরিকল্পনা কোন কর্মকর্তার তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে কিংবা তদারক করা হবে, তারও দায়িত্ব বণ্টন করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মচারীকে বৈদেশিক মুদ্রা পাচার-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে অপহরণের পর হত্যা করা হয়েছে। পুলিশের দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে।