
সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের পুরোনো অবস্থান ধরে রাখার ঔদ্ধত্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের পুরোনো অবস্থান ধরে রাখার ঔদ্ধত্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। সেখানে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি সন্ত্রাসীরা কুপিয়ে তিনজনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার আদালতে গুলি, একজন গুলিবিদ্ধ

ঢাকার সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কাছাকাছি দূরত্বের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একজন বিএনপি নেতাকে সালিসি বৈঠকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদা না পেয়ে দুই অটোরিকশাচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের একটি গ্রুপের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা গ্রামের আমীর বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা পুলিশ সোর্স আবছার উদ্দিনের বাড়ির সামনে গুলি চালায়। সিসি ফুটেজে সাতজন সন্ত্রাসীকে দেখা গেছে, যারা পলাতক সাজ্জাদ আলীর অনুসারী। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

চট্টগ্রামের বায়েজিদের বিহারি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে চোখে আহত ১১ বছরের শিশু রেশমি আক্তার আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে বেড়ে যাওয়া অপরাধের হুঁশিয়ারি এখন বিএনপি সরকারের সামনে। পেশাদার সন্ত্রাসীদের সক্রিয়তা এবং রাজনৈতিক যোগসূত্র না ভাঙলে ঢাকায় আইনশৃঙ্খলা সংকট গভীর হবে। সমন্বিত অভিযান ও শূন্য সহিষ্ণুতা ছাড়া নাগরিক নিরাপত্তা সম্ভব নয়।

নারায়ণগঞ্জের কাশিপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করার পর সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। বুধবার বিকেলে হাসেম বাগ এলাকায় ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার র্যাবের তিন সদস্যও হামলায় আহত হয়।

দলের নেতা ও সন্ত্রাসীরা চাঁদা তোলে। পুলিশের কিছু কর্মকর্তাও ভাগ পান বলে ডিএমপির তালিকায় এসেছে।