
ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে
আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি আর বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি—সার্বিক পরিস্থিতিকে এতটাই ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে যে ঘরে–বাইরে নারী ও শিশুরা কোথায় নিরাপদ, সেটাই এখন নাগরিকদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি আর বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি—সার্বিক পরিস্থিতিকে এতটাই ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে যে ঘরে–বাইরে নারী ও শিশুরা কোথায় নিরাপদ, সেটাই এখন নাগরিকদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

২০২৪ সালের জুলাই–আগস্টের ঘটনায় হওয়া মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্প্রতি গ্রেপ্তার হয়েছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে মেনন ও কামরুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। তাঁরা ন্যায়বিচার চেয়েছেন।

ন্যায়বিচার প্রাপ্তি যে মানুষের সাংবিধানিক অধিকার, সে কথা উল্লেখ করেন তারেক রহমান।

ধর্ষণ মামলায় দ্রুত বিচারের প্রবণতা ন্যায়বিচারের জন্য ঝুঁকিপূর্ণ, সঠিক তদন্ত এবং সমাজে সচেতনতা গঠন জরুরি

সব ভুক্তভোগীর ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকে সরাসরি না গেলেও অন্তত যেন খোঁজ রাখা হয় ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়—এটাই প্রয়োজন।

কাগজে–কলমে আদালত স্বাধীন হলেও এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর যথেষ্ট বাগাড়ম্বর থাকলেও আদতে আদালত কতটুকু স্বাধীন, তা নিয়ে প্রশ্ন আছে।

বিশ্বের অধিকাংশ সভ্য ও উন্নয়নশীল দেশে ‘রুল অব ল’ তথা আইনের শাসন কার্যকর করে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা চোখে পড়ার মতো।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সদ্য পদোন্নতি পাওয়া ৩৯ জন বিচারকের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনে জুডিশিয়ারিকে জনগণের আস্থার জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বিচারকদের স্বাধীনতা, দুর্নীতি প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। বিগত সরকারের আমলে জুডিশিয়ারির অবনতির প্রসঙ্গ তুলে সতর্কবাণী জারি করেছেন।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রাম পুলিশে নারী নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে। ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি ও নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সহযোগিতা জোরদার করার আশাবাদ প্রকাশ করে।

সিরিয়ায় স্বৈরাচারী শাসন পতনের পর যুদ্ধাপরাধীদের সঙ্গে কী আচরণ করা উচিত? ইতিহাসের অভিজ্ঞতা থেকে জানা যায়, ন্যায়বিচার ও স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা জটিল। নাৎসি জার্মানি থেকে ইরাকের উদাহরণ দেখিয়ে লেখক বলছেন, সম্পূর্ণ ন্যায়বিচার প্রায় অসম্ভব।

ইসলাম যে ন্যায়বিচার, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়, তা যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে শ্রমিক ও মালিকের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব।