
ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুসারে যেসব বর্জ্যদ্রব্য থেকে লেড (সিসা), ক্যাডমিয়াম ও ডক্সিন নির্গত হয়, সেগুলোকে ঝুঁকিপূর্ণ বর্জ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মোটরগাড়ির পোড়া তথা ক্ষতিকর মবিলচালিত চুলার (স্টোভ আকৃতির) উৎপাদন ও বাণিজ্যিক ব্যবহার নির্মূলে আইনগত, প্রশাসনিক ও কারিগরি কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।










