ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।

ইসলামী ব্যাংক, ’৭১-এ জামায়াতের ভূমিকা, মন্ত্রীদের অনুপস্থিতি—নানা ইস্যুতে সরব সংসদ
৩ জুলাই, ২০২৬ এ ১২:৩৩ অপরাহ্ণ





