ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী মাঠে জোর গলায় খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর বক্তব্যের বিষয়বস্তু, শব্দচয়ন ও উপস্থাপনা দলটির দীর্ঘদিনের প্রথাগত বয়ানের চেয়ে ভিন্ন। তিনি দলটিকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে আনার চেষ্টা করেছেন। আবার উন্নয়নের প্রতিশ্রুতি বা ক্ষমতার পালাবদলের গৎবাঁধা কথায় না ঝুঁকে প্রায় প্রতিটি জনসভায় তিনি গণভোটে ‘হ্যাঁ’কে জয়ী করে রাষ্ট্রীয় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং ‘ফ্যাসিবাদের’ ফেরার পথ বন্ধ করার কথা বলেছেন।

কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করছে: এনসিপি
৪ জুলাই, ২০২৬ এ ১২:৩০ পূর্বাহ্ণ





