বিশ্বকাপে আরও একটা মেসিময় ম্যাচ। কেপ ভার্দের বিপক্ষেও রেকর্ড বুকে নতুন করে লিখেছেন অনেক কিছু। একনজরে সেগুলো দেখে আসা যাক।
.
৩০
.

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেললেন মেসি।

.
২০
.

বিশ্বকাপের প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি।

.
.

প্রথম ফুটবলার হিসেবে নকআউটে টানা ৫ ম্যাচে গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

.
৩৫
.

৩৫ বছর বয়স পার হওয়ার পর বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত করেছেন ১৪টি গোল। বিশ্বকাপের ইতিহাসে ৩৫–এর বেশি বয়সী বাকি সব ফুটবলার মিলে গোল করেছেন মাত্র ২৫টি!

.
৭৯
.

৩৯ বছরের মেসি যখন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়ার বিপক্ষে গোল করলেন, তখন দুজনের সম্মিলিত বয়স ৭৯ বছর ৬১ দিন! বিশ্বকাপের ইতিহাসে গোলদাতা ও গোলকিপারের এত বেশি বয়সের রেকর্ড আর নেই।

.
.

ফিফা বিশ্বকাপের ইতিহাসে মেসিই প্রথম খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের দুটি ভিন্ন আসরে (২০২২ এবং ২০২৬) ৭ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন।

.
১২
.

বিশ্বকাপের নকআউটে মেসির গোলে অবদান ১২টি (৬ গোল, ৬ অ্যাসিস্ট)। এর আগে ১১টি নিয়ে শীর্ষে ছিলেন পেলে ও এমবাপ্পে।

.
.

আর ১টি গোল করলেই মেসি এক বিশ্বকাপে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন (গুইলারমো স্তাবিল, ১৯৩০ বিশ্বকাপে ৮ গোল)।

.
.

বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে তৃতীয় ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে গোল করেছেন মেসি। তাঁর আগে এই কীর্তি ছিল শুধু হাঙ্গেরির গিওর্গি সারোসি (১৯৩৪-৩৮) এবং ব্রাজিলের ভাভার (১৯৫৮-৬২)।

.
.

বিশ্বকাপের সর্বশেষ ৬ নকআউট ম্যাচে সরাসরি ১০টি গোলে অবদান রেখেছেন মেসি—নিজে করেছেন ৬টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি।

.
১৪
.

বিশ্বকাপে এখন পর্যন্ত ২২টি ভিন্ন দলের মুখোমুখি হয়েছেন মেসি। এর মধ্যে ১৪টি দলের বিপক্ষেই গোল করেছেন।