অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন। লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ারে’ ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে এ টাকা দেওয়া হচ্ছে, যা তাঁর স্ত্রী-সন্তানরা ব্যবহার করবেন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। প্রধান উপদেষ্টা তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিন মাসে রেকর্ড পরিমাণ গাড়ি সরবরাহ করেছে টেসলা
৩ জুলাই, ২০২৬ এ ১০:৩৪ অপরাহ্ণ





