একটি অটোরিকশায় বাজারে আসেন পাঁচ-সাত সন্ত্রাসী। এরপর ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে খুব কাছ থেকে গুলি করেন তাঁরা। মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ফাঁকা গুলি ছুড়তে থাকেন সন্ত্রাসীরা। এরপর চলে যান অটোরিকশায় করে। শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম রাউজানের পাহাড়তলী ইউনিয়নে এভাবেই খুন করা হয় পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। বাজারে থাকা সিসি ক্যামেরায় হত্যাকাণ্ডের এমন দৃশ্য ধরা পড়েছে।

বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পর ছেলের ওপর হামলার চেষ্টা করেছে সন্ত্রাসীরা
৩ জুলাই, ২০২৬ এ ৪:৩৬ অপরাহ্ণ





