যারা গেল, ধরে নিই তারা আসেইনি কখনোমেঘের কাপ্তান খুলে বৃষ্টি এল, টিলার উপরে।কেবল বৃষ্টি-ই।নৌকার নাভিতে বাঁধা সান্ধ্যদীপ কেঁপে যায়দুঃখের সার পেয়ে ভাঙে যদি অক্ষরের ধ্যান,তাকে দেব বেদনার সমগ্র প্রত্নসম্পদঅপরজন্ম থেকে শোচনার যত দাগ—উঠে আসে সমস্ত আয়নায়। এখনো ঢের বাকিএখনো অনেক সম্ভাবনা রয়ে গেছেআসো, ছোঁও-লিখো, বাজাও-সর্বস্ব আমারআমারও তো রয়ে গেছে জেগে ওঠার কিছুটা সাহসবৃষ্টি বাড়ছে। জল ভেঙে জন্মাচ্ছে বৃষ্টির ছাওঠাডার শব্দে চমকে ওঠে পাখি, দিগন্ত-গাছআর, আমার ভেতর আড়ষ্ট সন্ন্যাস...