বয়স বাড়লে শরীর ছাড়লেঘর থাকে পরিপাটি, ডাক দেয় মাটি।আমাদের জন্মের আগেওমহুয়ার ছায়া, টগর, মগরা, মাছরাঙা ছিল।প্রকৃতির নিরুত্তর মাঠেঅনাদিকালের হাওয়ায়মৌন পৃথিবীর পাড়ে ওরাই থাকবে।সুরমার লঞ্চঘাটে মনপ্রাণ, দিনলিপিরেখে যাবে তুমিরেখে যাবে অতৃপ্তির উপাখ্যান।