কবেকার শূন্যোদ্যানেআজ রাতে চাঁদ গেছে থেমেশ্বেতকায় পারাবত-মেঘনেবুচাদনেজারের প্রেমেআমাদেরও প্রেম ছিল নাকি?নিভৃতে কোথাও কোনো ঘর?ঘাসে ঘাসে ছেয়ে গেছে সেইফেলে আসা লোহার বাসরপরাগদণ্ডে ছিল সাপকুণ্ডলে তন্দ্রাবিলোল,ফুলের প্রশ্নে এসে হাওয়াউত্তরে দিয়ে গেল দোলপেছনে হয়নি ফেরা আরবিচলিত নদীটির কাছেআমাদের প্রেমে উতরোলআজও কিছু ঢেউ জমা আছে।

বুদ্ধির মুক্তির অবিচল পথিক
৩ জুলাই, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ





