২০২৬ বিশ্বকাপে খেলছে ৪৮ দল। প্রতি দল স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ আছে। দেখুন কোন দলের স্কোয়াডে কারা আছেন।

.বিশ্বকাপের ৪৮ দল: জেনে নিন সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর.

‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বিস্তারিত পড়ুন নিচের লেখায়:

.বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে.

বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে মুক্তকণ্ঠ প্রকাশ করেছে ১১২ পৃষ্ঠার ম্যাগাজিন বিশ্বকাপের বাঁশি, যা পাওয়া যাচ্ছে বাজারে। যা পড়লে জানতে পারবেন ৪৮ দলের শক্তি-দুর্বলতা-সম্ভাবনা। সঙ্গে থাকছে ঝলমলে ফিকশ্চারও।

এ ছাড়া বিশ্বকাপ নিয়ে আজ প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার মলাট ও ৮ পৃষ্ঠার মুক্তকণ্ঠের বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যার লেখাগুলো পড়তে পারেন মুক্তকণ্ঠ অনলাইনে।

.

আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত স্থবির হয়ে থাকবে পুরো বিশ্ব। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু হলো মুক্তকণ্ঠের লাইভ ব্লগ।

মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে। প্রতি মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, গোল, ম্যাচের বিশ্লেষণ ছাড়াও থাকছে নজরকাড়া সব ছবি ও ভিডিওর লিংক। উত্তর আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধান ভুলে মাঠের উত্তেজনা সরাসরি অনুভব করতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

ফুটবলের এই মহোৎসবে আপনাকে স্বাগতম!