প্রবাসজীবনে একটি রোববার মানে উৎসব ও আনন্দের দিন। এই আনন্দ–উল্লাস সীমাহীন। সব চিন্তাভাবনা ও দুঃখ–কষ্ট ভুলে বন্ধুরা একসঙ্গে মিলিত হই। সকাল থেকে রাত পর্যন্ত চলে আমাদের আড্ডা। গল্প, খাবার ও ভ্রমণ কোনো কিছুর অভাব থাকে না। আমরা পুরো একটা সপ্তাহ অপেক্ষায় থাকি, কবে আসবে সেই কাঙ্ক্ষিত রোববার। কে কোথায় কী করবে, সপ্তাহজুড়ে সেই পরিকল্পনা হয়। আমরা বেশির ভাগ সময় ভ্রমণে কাটাই।
ভ্রমণ মনের ভেতর জমে থাকা দূষিত গ্লানি দূর করে দেয়। ভ্রমণ করতে কিছু টাকা নষ্ট হয় বৈকি, তবে সেটাকে নষ্ট বলে না; বরং স্মৃতি আপনাকে সব সময় সতেজ রাখে। স্মৃতি সংগ্রহকারী কখনো টাকার চিন্তা করে না। যাঁরা ভ্রমণ করেন, তাঁরা মনের ভেতর স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসেন। ভ্রমণ শূন্যতা পূরণ করে মনকে প্রসারিত করে। ভ্রমণ নতুন অভিজ্ঞতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। ভ্রমণের অভিজ্ঞতা কখনো কখনো জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
.ভ্রমণ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের উক্তি দিয়েছেন। চিফ সিয়াটেল বলেছেন, ‘শুধু স্মৃতি নিয়ে যান, পায়ের ছাপ রেখে যান।’
রে গুডম্যান বলেছেন, ‘মনে রাখবেন, সুখ হলো ভ্রমণের একটি উপায়, গন্তব্য নয়।’
আবার চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছেন, ‘আপনি যেখানেই যান, সব হৃদয় দিয়ে যান।’
শৈশবের একদিনের খেলার সাথির সেই সময়টুকু আজও স্মৃতির ক্যানভাসে অঙ্কিত। মনের অবসাদ দূর করার জন্য স্মৃতি হলো মহৌষধ। মানুষ যে অবস্থানে থাকুক না কেন, অবসর সময়ে স্মৃতির কাছে ফিরে যাবেই। ঘুড়ি যেমন লাটাইয়ের কাছে বন্দী, তেমনি মানুষ বন্দী স্মৃতির কাছে।
.প্রবাসজীবনের সৎ ও নিষ্ঠাবান বন্ধুদের ভুলতে পারি না। আনন্দ–আড্ডা থেকে বাসায় ফিরতে ইচ্ছা করে না। মনে হয়, আমাদের আনন্দভ্রমণ আরও দীর্ঘ সময় হলে মনের কাঙ্ক্ষিত তৃপ্তি মিটবে! কিন্তু সেটা আর সম্ভব হয় না। আনন্দভ্রমণ শেষে কিছু স্মৃতি নিয়ে যাঁর যাঁর বাসায় ফিরে যাই। স্মৃতির কখনো বয়স বাড়ে না। স্মৃতি চিরযৌবনা। বিপদগ্রস্তের মুখোমুখি দাঁড়িয়ে কেউ কেউ স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আমৃত্যু।
.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: dp@prothomalo.com.
উল্লেখ্য, সিঙ্গাপুর ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েটের টিকিটের মূল্য সপ্তাহের দিনের ওপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েট স্ট্যান্ডার্ড ডে পাসের মূল্য ২৯ থেকে ৩৯ সিঙ্গাপুরি ডলার। (সোমবার–শুক্রবার) প্রাপ্তবয়স্কদের জন্য ২৯ ডলার এবং শিশু বা বয়স্কদের জন্য ২১ সিঙ্গাপুরি ডলার। (শনিবার, রোববার, সরকারি ও স্কুল ছুটির দিন) প্রাপ্তবয়স্কদের জন্য ৩৯ সিঙ্গাপুরি ডলার এবং শিশু বা বয়স্কদের জন্য ২৯ সিঙ্গাপুরি ডলার। পাশাপাশি রয়েছে তিন বছরের কম শিশুদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ।






