আবার একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। আগের ম্যাচেও তিনি টস জিতেছিলেন, তখন বেছে নিয়েছিলেন ফিল্ডিং। বৃষ্টি আইনে ৮৬ রানে ওই ম্যাচ হারের পর আজ টস জেতার পর সিদ্ধান্তেও বদল এসেছে তাঁর।
পুরো বিশ্বই আজ থেকে বুঁদ হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞে। বাংলাদেশও তার বাইরে নয়। তবে বাংলাদেশের মানুষকে এখনই সে সুযোগ পুরোপুরি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
পরশু প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেও জিতে গেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসবে বাংলাদেশ।
কাজেই সুদূর যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার বিশ্বকাপের সঙ্গে আজ চোখ রাখতে হবে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের দিকেও।






