যমুনা ব্যাংকে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬।
.১. পদের নাম: জুনিয়র লেভেল অফিসার
পদমর্যাদা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৩০ (বা সমমান)। স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
.যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী.২. পদের নাম: ক্যাশ অফিসার
পদমর্যাদা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ২.৫০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
৩. পদের নাম: আইন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: আইন পেশা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আইন ফার্ম বা করপোরেট আইনবিষয়ক কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
.২০২৬ সালে চাকরির বাজারে টিকতে যে ১০ দক্ষতা জরুরি.বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর (৩ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর)।
বেতন
ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৩০ কিলোবাইট) সংযুক্ত করে careerjamunabank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ জুন ২০২৬
.পাওয়ার গ্রিড প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪১





