স্কুল ফিডিং (মিড–ডে মিল) প্রকল্পে অনিয়ম ও পচা খাবার সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদারীপুর সদর উপজেলা থেকে এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সোমবার মাদারীপুর পৌরসভায় চাঁদমারি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
.গ্রেপ্তার হওয়া আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ও মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সমতা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাঁদের ভূমিকা ও দায়দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদারীপুর সদর থানা–পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
.মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড–ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এরপর সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।
.মিড ডে মিল: কোনো কোনো স্কুলে পচা কলা, নষ্ট ডিম দেওয়ার অভিযোগ, খাবারের ধরন বদলের চিন্তা.শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছিলেন।
.এ বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড–ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী





