রাতজাগা ক্ষুধার শহরপাখি, খুঁটে খাচ্ছ ভোর।জানি, আকাশইনিরাশ্রয় সব নীলেরঅগত্যা আশ্রয়।নাই নাই করেও আছিতোমার বিস্মৃতির উপযোগীআস্ত একটা আমি।সূর্যের তীব্র তনুমন ভেঙেপৃথিবীর অমাবতী ক্যানভাসেতেল-জল আর মিশ্রমাধ্যমেরমুশায়েরায় ঢুকে গিয়েবের হতে না পেরেতলপেটে এত এতসুন্দরের চাপ নিয়েআপাতত পিছ করে দাঁড়িয়েছিস্বর্গীয় ইউরিন্যালের সামনে।