বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিতে চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০২৬।
.১. শাখা ম্যানেজার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী এবং পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
বেতন
৩৫,০০০ টাকা। পরবর্তী সময়ে ৩৮,০০০ টাকা।
বয়সসীমা
অনূর্ধ্ব ৩৫ বছর।
.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.২. হিসাবরক্ষক কাম সুপারভাইজার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর (বাণিজ্য)। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
বেতন
৩০,০০০ টাকা। পরবর্তী সময়ে ৩২,০০০ টাকা।
বয়সসীমা
২৫–৩৫ বছর।
৩. ফিল্ড অফিসার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
বেতন
২৫,০০০ টাকা। পরবর্তী সময়ে ২৮,০০০ টাকা।
.ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্য.বয়সসীমা
২৫-৩০ বছর।
৪. ফিল্ড অফিসার
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
যোগ্যতাসম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতন
২২,০০০ টাকা। পরবর্তী সময়ে ২৫,০০০ টাকা।
বয়সসীমা
২৫-৩০ বছর।
.কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাংলাদেশের কর্মক্ষেত্র: শঙ্কা না নতুন সম্ভাবনা.আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘মানবসম্পদ বিভাগ’ ‘বিডিএস ভবন’, ০৫ সদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৬ জুলাই ২০২৬
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন ওয়েবসাইটে।






