সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগে আবেদন চলছে। প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২৬।

.

পদের নাম: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (জেনারেল ম্যানেজার পদমর্যাদা)

পদসংখ্যা: ১

.১৮৬ পদে চাকরি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২১ জুন পর্যন্ত.

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড ফিজিকস, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ডিপ্লোমা থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। কোনো স্বীকৃত/নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে।

.

চাকরির ধরন

চুক্তিভিত্তিক (৩ বছর)।

বয়সসীমা

সর্বোচ্চ ৬০ বছর।

বেতন-ভাতা

৩,৯৯,০০০

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর আবেদন করতে হবে।

.বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটও.

আবেদনের শেষ তারিখ

৫ জুন ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।