ফিলিস্তিনের গাজা নগরীতে গতকাল বুধবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু ৪টি।
গতকাল দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়। উদ্ধার তৎপরতা চলছে।
.ইসরায়েলি বাহিনীকে গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ দিয়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু.এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, এসব হামলায় ৬ জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।
.‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প.দপ্তর আরও জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজারেরও বেশি।
.গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, অর্ধশত নৌযান আটক





