জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান ২০তম গ্রেডে ২ পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ কর্মী নিয়োগে আবেদন চলবে ১৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

.

১. পদের নাম: গার্ড (পুরুষ)

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে এ পদে আবেদনের জন্য। এসএসসি অথবা এইচএসসি পাসসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

.পাঁচ সরকারি চাকরির আবেদন শেষ ৪ জুন, মোট পদ ১২০২.

২. পদের নাম: গার্ড (মহিলা)

পদসংখ্যা: ৫টি

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে। এসএসসি অথবা এইচএসসি পাসসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য শর্তাবলি—

ক. চাকরিরত প্রার্থীকে অবশ্যই নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

খ. অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে।

গ. নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ও অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.

প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ১৮-০৬-২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা এবং আবেদন ফির সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী তাঁর পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রসিদ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরমটি প্রিন্ট করে পেমেন্ট রসিদসহ ৭ (সাত) সেট ২১-৬-২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

*আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

.যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় যে যে বিশ্ববিদ্যালয়