বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিটিআরসি বলেছে, অনিবার্য কারণে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
.পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪, ১৫, ১৬ ও ১৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষা সকাল ১০টা ও বেলা ২টা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান: বিটিআরসি ভবন, কক্ষ নম্বর-১১৭, আগারগাঁও, ঢাকা।
.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.১। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
২। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, তিন কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদ/কাগজপত্রের মূল কপি এবং অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি (গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) বোর্ডের নিকট জমা দিতে হবে।
৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
.সূচি দেখুন এখানে
.দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ১৯০.ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন যে যে নির্দেশনা





