বেসরকারি সংস্থা ব্র্যাক ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে ৭ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.চাকরির গুরুত্বপূর্ণ তথ্য—
আবেদনে বয়স: সর্বনিম্ন ১৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
আবেদনে যোগ্যতা: যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদন শুরু: ৩০ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।






