১২ মিনিটে ম্যাচের প্রথম কর্নার পেয়েছে ভারত। বাংলাদেশের ডিফেন্ডাররা কোনো বিপদ ঘটতে দেননি।
প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন আনিকা। আজ ভারতের বিপক্ষেও সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি।
ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।
এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। কদিন আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তাঁর জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে।
অন্যদিকে চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন।






