মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে ডা. সরদার আতিক সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' সেখান থেকে একটি প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

ই-সিগারেট কি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়? এই প্রশ্নের উত্তরে ডা. সরদার আতিক বলেন, ' ই-সিগারেটে সিগারেটের মতো অনেক ক্ষতিকর রাসায়নিক উপাদান কম থাকলেও এটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এর একটি বড় সমস্যা হলো সামাজিক গ্রহণযোগ্যতা। ই-সিগারেটে কোনো দুর্গন্ধ থাকে না, বরং ফ্রুট বা চকলেট ফ্লেভার থাকে। এতে করে আশেপাশের মানুষ বিরক্ত হয় না, ফলে জনসমক্ষে এটি পান করার একটি প্রবণতা তৈরি হয়। এটি পরোক্ষভাবে ধূমপানকে উৎসাহিত করতে পারে।'