প্রযুক্তি খাতে সমন্বিত সেবা প্রদানভিত্তিক প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩২৫। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ—
১. পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ (সেলস)
পদসংখ্যা: ৩০০
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত যেকোনো বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হলেও নতুনরা আবেদন করতে পারবেন।
বেতন–ভাতা
১৫,০০০ টাকা (শিক্ষানবিশকাল), ২০,৫০০ টাকা (স্থায়ীকরণের পর)।

.

২. পদের নাম: গ্রাফিক ডিজাইনার
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা, টাইপোগ্রাফি ও কালার থিওরি সম্পর্কে ভালো ধারণা এবং শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে।
বেতন-ভাতা
১৫,০০০–৩০,০০০ টাকা।
৩. পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস বা ক্যাপকাটে দক্ষতা থাকতে হবে। শর্ট ফর্ম কনটেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা
১৫,০০০-৩০,০০০ টাকা।
৪. পদের নাম: গুগল অ্যাডস এক্সপার্ট ও এসইও স্পেশালিস্ট
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিজিটাল মার্কেটিং, এসইও বা গুগল অ্যাডসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শক্ত ইংরেজি দক্ষতা থাকলে নতুনরা আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
১৫,০০০-৩০,০০০ টাকা।

.শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১২৩০.

৫. পদের নাম: ইন্টারন্যাশনাল সেলস কমিউনিকেটর
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজি যোগাযোগে দক্ষ হতে হবে। সেলস বা ক্লায়েন্ট কমিউনিকেশনে অভিজ্ঞতা থাকলে ভালো, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
১৫,০০০-৩০,০০০ টাকা।
৬. পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। নতুন স্নাতকেরাও আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
প্রতিযোগিতামূলক বেতনকাঠামো।

.অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ১৮ জনের চাকরির সুযোগ.

আবেদনের নিয়ম
https://career.betopiagroup.com/candidate/jobs ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ
১ নম্বর পদ: ২৩ জুন ২০২৬
২–৫ নম্বর পদ: ৩১ মে ২০২৬
৬ নম্বর পদ: ১০ জুন ২০২৬
বিস্তারিত জানতে ভিজিট করুন https://career.betopiagroup.com/candidate/jobs ওয়েবসাইটে।

.চট্টগ্রামে দুই কর অঞ্চলে ২৫২ পদে চাকরি