৪৯তম বিসিএস (বিশেষ)–এ মনোনয়ন স্থগিত থাকা তিন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার (২৪ মে ২০২৪) পিএসসির ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ দাখিল করায় তাঁদের স্থগিত ফলাফল প্রত্যাহার করা হয়েছে।
.যুক্তরাষ্ট্রে ওপিটি জালিয়াতির তদন্ত, নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী.বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক (ইংরেজি) পদে দুজন এবং প্রভাষক (সমাজকল্যাণ) পদে একজনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এই ঠিকানায়।
.সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি, জেনে নিন সব তথ্য





