জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স ইন সাইকোলজি (প্রফেশনাল) প্রোগ্রামের ফল ২০২৬ সেশনে ভর্তি চলছে। সাইকোলজি, এমবিবিএস, সোশ্যাল ওয়ার্ক বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ দশমিক ৫০ সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা হবে ১২ জুন। ক্লাস শুরু হবে ৩ জুলাই থেকে।

.চারটি গরু নিয়ে ঢাকার হাটে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিতাস.

বুটেক্সের বিভিন্ন অনুষদের অধীনে ২০২৬-২০২৭ সেশনে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ও এমএসসি/এমফিল পর্যায়ে ন্যূনতম ৩ সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন ফি দেড় হাজার টাকা। আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

.

সরকারের এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে তিন মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও ন্যূনতম এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কোনো ভর্তি ফি লাগবে না। উল্টো দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতাসহ তিন বেলার খাবার ও সনদ মিলবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুন। লিখিত পরীক্ষা হবে ২০ জুন। ক্লাস শুরু ১ জুলাই থেকে। বিস্তারিত দেখুন এখানে