জাতীয় পার্টি (জাপা) একসময় দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে বিবেচিত হতো। বড় দুই দলের ক্ষমতার সমীকরণে অনেক ক্ষেত্রে দলটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সখ্য, বিতর্কিত নির্বাচনগুলোয় অংশগ্রহণ, নেতৃত্বসংকট, বারবার ভাঙনের ধাক্কায় সেই অবস্থান গেছে হারিয়ে। জুলাই গণ–অভ্যুত্থানের পরের রাজনৈতিক বাস্তবতায় দলটি কোণঠাসা হয়ে পড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি কোনো আসন পায়নি। ফলে জাপার সামনে এখন বড় প্রশ্ন—দলটি আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে কি না?

ইসলামী ব্যাংক, ’৭১-এ জামায়াতের ভূমিকা, মন্ত্রীদের অনুপস্থিতি—নানা ইস্যুতে সরব সংসদ
৩ জুলাই, ২০২৬ এ ১২:৩৩ অপরাহ্ণ





