ওগো রূপনিধি,আজও জানি না যে কোন বংশে তুমিহয়েছিলে লীলায়িতা, কবে, কতকাল আগে!আর এখনই-বা কোন বংশে দিচ্ছ ছড়িয়ে তোমারপ্রফুল্ল পল্লব, ওহে অভিনব!  আজ ভাবি—সহোদরা না হয়ে কেন যে হয়েছিলেভিনগ্রহী, ভিন্নভাষী, অন্যা, অন্যোদরা!তবে কি আমারই ভাষ্যান্তররূপে, আমারই নিষ্ক্রয় হয়ে তুমিউৎসর্গিতা হয়ে আছো ঝলমলে ছায়াপথে?এই যে ধারণাতীত মহাকাশ ও কারণাতীত মহাকাল,এসবেরই কোনো এক অস্থির স্থানাঙ্কে?