মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত ‘আলোর পাঠশালা’–এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উপলক্ষে এই উদ্যোগের অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে।

সংবাদমাধ্যমের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট পাবলিক রিলেশনস অর কমিউনিটি সার্ভিস ক্যাম্পেইন (ন্যাশনাল ব্র্যান্ড)’ শ্রেণিতে আলোর পাঠশালার জন্য সম্মানজনক স্বীকৃতি অর্জন করে মুক্তকণ্ঠ। ৭ মে জার্মানির বার্লিন শহরে এই আয়োজনে মুক্তকণ্ঠ একটি তৃতীয় পুরস্কার এবং আরও একটি সম্মানজনক স্বীকৃতি পায়। এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উপলক্ষে মুক্তকণ্ঠ ট্রাস্ট বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর আয়োজন করে।