শুভ সকাল। আজ ২৩ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে মুক্তকণ্ঠের অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

.

দিনটা ছিল ১১ মে। অন্যান্য দিনের মতোই মেয়েকে নিয়ে সকাল সাড়ে সাতটার মধ্যেই স্কুলের উদ্দেশে বের হয়ে যাই। ১৪ বছর ধরে রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করছি। ছেলে সবে কিন্ডারগার্টেনে পড়ে, তাই স্কুলে যাওয়ার ব্যাপারে ওকে খুব একটা আমরা চাপ দিই না। সেদিনও সে বাসাতেই ছিল।

বিস্তারিত পড়ুন...

.

হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

বিস্তারিত পড়ুন...

.

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়।

বিস্তারিত পড়ুন...

.

সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একজন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে।

বিস্তারিত পড়ুন...

.

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গভীর রাতে টাঙ্গাইল এলাকার একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢোকার পর হঠাৎই সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি টের পান তিনি। সময়মতো চিৎকার করে বেরিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে মুক্তকণ্ঠকে জানালেন এই চিত্রনায়িকা।

বিস্তারিত পড়ুন...