বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের দেশব্যাপী বিস্তৃত শাখা ও করপোরেট অফিসের জন্য ‘ট্রেইনি অফিসার’ পদে তরুণ ও গতিশীল প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।

.

পদের নাম: ট্রেইনি অফিসার।

পদসংখ্যা: নির্দিষ্ট নয় (যোগ্যতাসাপেক্ষ)।

কাজের ধরন: ফুল টাইম (অফিস–ভিত্তিক)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

.জীবন বীমা করপোরেশন নেবে ১০০ জন, হোম অফিসের সুযোগ, আবেদন শেষ ৩১ মে.

আবেদনের যোগ্যতা ও বয়স—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়েই সিজিপিএ ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। (ও এবং এ লেভেলের ক্ষেত্রে সমমানের ফল)।

৩১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতার পাশাপাশি উৎপাদনশীলতা ও সৃজনশীল কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস ব্যবহারের ক্ষমতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

.স্কলারশিপ দিচ্ছে সৌদি আরব সরকার, বাংলাদেশি শিক্ষার্থীদেরও সুযোগ.

প্রধান দায়িত্বসমূহ—

নির্বাচিত কর্মীদের ব্যাংকের শাখা বা করপোরেট অফিসের নির্ধারিত ডেস্ক থেকে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করতে হবে। এ ছাড়া ব্যাংকের ঋণ, আমানত ও অন্যান্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং নিয়মকানুন মেনে সময়মতো প্রতিবেদন তৈরি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।

.ঈদে ৭ দিন ছুটি পাবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ২৩ মের ছুটি বাতিল .

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিডিজবস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা কোনো হার্ড কপি (জীবনবৃত্তান্ত) ব্যাংকে জমা নেওয়া হবে না।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।