খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে হাসপাতালের তিনতলার একটি স্টোররুমে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। আগুন পুরোপুরি নির্বাপণে মোট ১২টি ইউনিট কাজ করে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে মুক্তকণ্ঠকে বলেন, হাসপাতালের তিনতলার একটি স্টোররুম তালাবদ্ধ অবস্থায় ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনতলায় থাকা রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।