সৌদি আরব ইসলামি ও আরবি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও সাধারণ শিক্ষাতেও বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে উঠছে। ১৯৭৫ সালে দেশটি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। বর্তমানে সৌদি আরবে রয়েছে ৩০টির বেশি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এ ছাড়া আছে ৩৮টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

.অধ্যাপনা ছেড়ে সহকারী কমিশনারে যোগদান: শিক্ষকতার গালে চপেটাঘাত নয়, নিগূঢ় বাস্তবতা.

সৌদি আরবের সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল আবেদন শুরু হয়েছে।

.

https://studyinsaudi.moe.gov.sa/ ওয়েবসাইটের Study in Saudi platform–এর মাধ্যমে আগ্রহীরা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।

.আয়ারল্যান্ডে আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ .

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

.পাকিস্তান দেবে বৃত্তি, এআইসহ কয়েক বিষয়ে পড়াশোনা, ওআইসির দেশের শিক্ষার্থীদের সুযোগ