বাংলাদেশে এলফ (ELF) লুব্রিক্যান্টসের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘জাপান পার্টস’ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে ব্র্যান্ডটির প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনের পাশাপাশি গ্রাহকসেবা আরও সহজ করতে ‘এলফ অ্যাপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

.

বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার ও ব্যবসায়িক অংশীদারেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে দেশের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পারফরম্যান্স-ভিত্তিক ফরাসি ব্র্যান্ড এলফ।

.

অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী তাহমিদ হোসেন, মার্কেটিং লিড, সিরাজুল মাহমুদ চৌধুরী, বিজনেস লিড প্রমুখ। এলফ অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা সহজেই পণ্যের তথ্য, পণ্য যাচাই, রিওয়ার্ড-ভিত্তিক এনগেজমেন্ট ও সঠিক লুব্রিক্যান্ট নির্বাচনের নির্দেশনা পাবেন।

.
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: ns@prothomalo.com