ফ্যাশন
১২ লাখের গাউন আর মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত শাড়িতে কানের সাগরপাড়ে অদিতি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯: ৫৪
১ / ১৩
অবশেষে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দেখা দিলেন ৩৯ বছর বয়সী বলিউড তারকা অদিতি রাও হায়দারি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
এবার অদিতি দেখা দিলেন লেবানিজ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড টনি ওয়ার্ল্ড কতুরের ২০২৫ সালের স্প্রিং সামার সংগ্রহের নিয়ন মেটালিক সবুজ গাউনে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
গাউনটি অদিতির জন্য বিশেষভাবে কাস্টমাইজড করা। সাধারণত এ ধরনের উৎসবের জন্য বিশেষভাবে তৈরি পোশাকের দাম প্রকাশ করা হয় না। তবে অদিতি যে গাউনে দেখা দিয়েছেন, এ ধরনের একটি গাউনের দাম ৭ হাজার থেকে ১০ হাজার ডলার বা ১২ লাখ টাকা প্রায়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
গাউনটির ওয়ান-শোল্ডার ডিজাইন, ভাস্কর্যের মতো গঠিত বডিস এবং ঝলমলে ধাতব ফিনিশ পুরো লুকটিকে ভবিষ্যৎধর্মী ও রাজকীয় আবহ দিয়েছে। ফ্লোর-সুইপিং গাউনটির ড্রেপিং, প্রবহমান নরম টেক্সচার পুরো লুকটিকে ফ্রেশ, রোমান্টিক আর ফ্রেঞ্চ রিভেয়েরার আবহের সঙ্গে মানানসই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
ক্যামেরার ফ্ল্যাশে পোশাকটির মেটালিক টেক্সচার আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এ ছাড়া গাউনের থাই-হাই স্লিট লুকে যোগ করেছে সাহসী আবেদন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
অদিতির স্টাইলিং ছিল মিনিমাল। খোলা ঢেউখেলানো চুল, হালকা মেকআপ আর সূক্ষ্ম হীরার গয়নার মাধ্যমে তিনি পুরো মনোযোগটিই গাউনের ওপর ধরে রেখেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
ল’রিয়েল প্যারিস গার্ল হিসেবে চতুর্থবারের মতো কানের লালগালিচায় অংশ নেওয়া অদিতি কয়েক বছর ধরে কান উৎসবে নিজের একটি স্বতন্ত্র ফ্যাশন পরিচয় গড়ে তুলেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
ফরাসি সাগরপাড়ের শহর কানে পৌঁছে প্রথম লুকে অদিতিকে দেখা যায় শ্যাম্পেন রঙের সিল্ক টিস্যু শাড়িতে, যা মোগল স্থাপত্যের চাহারবাগ নকশা থেকে অনুপ্রাণিত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
শাড়ির ড্রেপিং বা শাড়ি পরার স্টাইলিং নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা চলছে যে অদিতি ঐতিহ্যবাহী প্রথা মেনেই শাড়িটি পরেছেন; আর সেটিকে তিনি সময়ের বাস্তবতায় বলেন ‘বৈপ্লবিক’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
ভারতীয় ডিজাইনার জুটি মনিকা ও করিশমার ব্র্যান্ড জেডের তৈরি কাস্টম মেড শাড়িটিতে ছিল আইভরি ও সোনালি জরির সূক্ষ্ম কাজ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
অদিতি এই লুকের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল গয়না ও সফট মেকআপ। খোঁপায় বাঁধা চুল, মভ টোনের লিপস্টিক আর সংযত স্টাইলিং শাড়ির সৌন্দর্যকে আরও স্পষ্ট আর উজ্জ্বল করে তুলেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
প্রতিবারই তাঁর উপস্থিতিতে থাকে পরিশীলিত ও সংযত সৌন্দর্যের ছাপ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
কান উৎসবে অদিতি রাও হায়দারি প্রমাণ করলেন, অতিরঞ্জিত গ্ল্যামারের ভিড়েও সংযত সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পোশাকই হয়ে উঠতে পারে শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
আরও পড়ুন
কানের লালগালিচায় পাকিস্তানি তারকা সানাম সাঈদ, লোকে কী বলছে?
৫ ঘণ্টা আগে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফ্যাশন
থেকে আরও দেখুন
কান চলচ্চিত্র উৎসব
তারকা সাজ
মেকআপ
স্টাইল
শাড়ি
পোশাক
সাজ
হেয়ার স্টাইল

টেইলর সুইফটের জীবনসঙ্গী ট্রাভিস কেলসি সম্পর্কে কতটা জানেন
৩ জুলাই, ২০২৬ এ ৬:০৪ অপরাহ্ণ





