মাইল মাইল পার হয়ে যাইপ্রেম নাইএখানে প্রতিটা দোকানে বিক্রি হচ্ছে শব্দযা দেখি, যেখানে তাকাই হর্ন বেজে ওঠেসাইড দিয়ে মানুষ চলে যায়মাটিতে হর্ন, আকাশে হর্ন, বাতাসে ভেঁপুআর তোমার দিকে যতবার তাকাইসাইরেন বেজে ওঠেযেনবা গাজায় পড়ছে বোমাঅথবা এক মৃতপ্রায় রোগী তোমার ভেতরতুমি অ্যাম্বুলেন্স,তোমার বাবা যুদ্ধবিমানতোমার ভাই একটা আস্ত গ্রেনেডযতবার ফাটেসরে যাইমাইল মাইল পথের পাথারেপ্রেম নাইসাইড দিয়ে মানুষ চলে যায়।

বুদ্ধির মুক্তির অবিচল পথিক
৩ জুলাই, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ





