মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকেরা গতকাল শুক্রবার বেতনবৃদ্ধির দাবিতে সমাবেশ করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে আগামী ১১ জুন ফুটবল বিশ্বকাপ শুরুর দিনে ব্যাপক বিক্ষোভের হুমকি দিয়েছেন শিক্ষকেরা। শিক্ষক দিবসে ‘জাতীয় শিক্ষাকর্মী’ ইউনিয়নের প্রায় তিন হাজার সদস্য মেক্সিকো সিটিতে মিছিল করেন। শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকদের আটকে দেয় পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। এর মধ্যে এক ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ বিক্ষোভে কেউ কেউ ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানান।
.বাংলাদেশিদের হার্ভার্ডে স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ.দেশটির সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে একমত হলেও ইউনিয়নের একটি বড় অংশ বিষয়টি প্রত্যাখ্যান করেছে। বিদ্রোহী অংশের দাবি, এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শতভাগ (১০০ শতাংশ) বেতন বাড়াতে হবে। বর্তমানে মেক্সিকোর সরকারি স্কুলশিক্ষকদের মাসিক গড় বেতন প্রায় ৯৬৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৮ হাজার টাকার সমান)।
উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্য থেকে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষক ফিলিবের্তো ফ্রাউস্ত্রো ওরোজকো বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’ অন্যথায় বিশ্বকাপ চলাকালে আরও কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে ইউনিয়নের সদস্যরা একমত বলেও জানান তিনি।
.পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার, আবেদনের যোগ্যতাসহ জেনে নিন সব তথ্য.মেক্সিকোতে শিক্ষকদের এই আন্দোলনকে গুরুত্বসহকারে দেখছে দেশটির সরকার। এর আগে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় রাজধানীর প্রধান সড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ পথ অবরোধ করে কয়েক দিন ধরে মেক্সিকো সিটিকে কার্যত অচল করে দিয়েছিলেন শিক্ষকেরা।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো। এই আয়োজনকে কেন্দ্র করে মেক্সিকোতে প্রায় ৫০ লাখ পর্যটক আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের আন্দোলনের হুমকিতে দেশটির সরকারের উদ্বেগ বাড়ছে।
.আইএসডিবি–বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ, নন–আইটি স্নাতক শিক্ষার্থীদের কোর্স শেষের ক্যারিয়ার গড়ার সুযোগ.রসাটমের ‘আইসব্রেকার অব নলেজ’ প্রতিযোগিতা শুরু, স্কুল শিক্ষার্থীদের উত্তর মেরু অভিযানের সুযোগ.দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা পাবেন চিকিৎসা সহায়তা, আবেদন যেভাবে





