দিনাজপুর কর অঞ্চলের অধীনে ৬ ক্যাটাগরির পদে নিয়োগে আবেদন চলছে। ১২২ পদের এ নিয়োগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর অফিসে অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ০১, গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: প্রধান সহকারী, পদসংখ্যা: ২২, গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী, পদসংখ্যা: ২২, গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ২৩, গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ২৭, গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ২৭, গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রার্থীদের বয়স ৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে https://taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে ২০২৬, বিকেল ৫:০০টা। বিস্তারিত তথ্য https://taxdin.teletalk.com.bd/docs/TAXDIN20260423.pdf ঠিকানায় পাওয়া যাবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে দিনাজপুর কর অঞ্চলের নোটিশ বোর্ড ও https://www.taxeszonedinajpur.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।






