বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সি চিন পিং মধ্যপ্রাচ্য বা তাইওয়ানের পরিবর্তে প্রাচীন গ্রিসের পেলোপনেশিয়ান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ‘থুসিডাইডিস ট্র্যাপ’ বা থুসিডাইডিসের ফাঁদ এড়িয়ে পরাশক্তিগুলোর নতুন সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। এই তত্ত্ব অনুযায়ী, উদীয়মান শক্তি প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের ‘ক্ষয়িষ্ণু’ অবস্থার ইঙ্গিত হিসেবে দেখলেও তা প্রত্যাখ্যান করেন।