বিএনপির এমপি ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ, প্রায় ১০ মিনিট অচল থাকে অধিবেশন। তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না, করলে তা দ্বিগুণ অপরাধ। জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা এবং যুদ্ধাপরাধীদের বিষয়ে শোকপ্রস্তাবের বিরোধিতা করেন। বিরোধী দলের হইচই ও প্রতিবাদের মুখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবাইকে শান্ত থাকতে বলেন এবং বিধিমোতাবেক না চললে সংসদ না থাকার হুঁশিয়ারি দেন।

ইসলামী ব্যাংক, ’৭১-এ জামায়াতের ভূমিকা, মন্ত্রীদের অনুপস্থিতি—নানা ইস্যুতে সরব সংসদ
৩ জুলাই, ২০২৬ এ ১২:৩৩ অপরাহ্ণ





