লার্ন ফটোগ্রাফি উইথ রোয়েনার উদ্যোগে গত শনিবার (২৮ মার্চ ২০২৬) ঢাকার ক্যাডেট কলেজ ক্লাবে উইমেন ফটোগ্রাফারদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান চলেছিল। বাংলাদেশের স্টিল লাইফ এবং ওয়ার্ল্ড ক্লাস ফটোগ্রাফার রোয়েনা মেহজাবিন আহমেদ প্রতি দুই বছর অন্তর ফটোগ্রাফি প্রতিযোগিতা ও গেট টুগেদার আয়োজন করেন।
বাংলাদেশে মহিলা ফটোগ্রাফারদের জন্য এটি অন্যতম বড় আয়োজন। গেট টুগেদারকে কেন্দ্র করে সিনেমাটোগ্রাফি প্রতিযোগিতা, ফটোগ্রাফারদের ছবি প্রদর্শনীসহ পাইওনিয়ারদের শুভেচ্ছা বাণীর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল এই শাখাকে জনপ্রিয় করে ক্যারিয়ার হিসেবে নতুন মাত্রা যোগ করতে এই গ্রুপ ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com






