রাজধানীর মিরপুর থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে। গতকাল রোববার গভীর রাতে তাঁকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আফজাল নাছেরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
৩ জুলাই, ২০২৬ এ ৫:০৪ অপরাহ্ণ





