কক্সবাজারের রামুর একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে কর্মচারীকে মারধর ও তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ‘বি কে আজম ব্রিকফিল্ড’ নামের স্থানীয় একটি ইটভাটার মালিক।গতকাল বুধবার গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে বি কে আজমকে আটক করা হয়। এ সময় তাঁর লাইসেন্স করা শটগানটিও পুলিশ জব্দ করে।

বাউফলে দুই বিএনপি নেতার নেতৃত্বে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ
৩ জুলাই, ২০২৬ এ ৩:০৫ অপরাহ্ণ





