অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটির নির্বাচন গতকাল রোববার (১ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অস্ট্রেলিয়ার ভূমিসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুলের সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও সবাইকে স্বাগত জানিয়ে গত দুই বছরের স্কুলের বিভিন্ন কার্যক্রমের বিবরণী তুলে ধরেন। কোষাধ্যক্ষ মোস্তফা হাসান জিশান আয়-ব্যয়ের আর্থিক বিবরণী উপস্থাপন করেন। অধ্যক্ষ রুমানা খান মোনা শিক্ষা কার্যক্রমের নানামুখী দিক নিয়ে আলোচনা করেন। বিদায়ী সভাপতি ফয়সাল খালিদ শুভ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলা স্কুলের অব্যাহত উন্নয়নের ধারাকে চলমান রেখে পথচলার আহ্বান জানান। তিনি সবশেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা ড. খায়রুল হক চৌধুরীর হাতে নির্বাচন পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন।

.ভাষাসংগ্রামীদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল.

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন ফরম যাচাই–বাছাই শেষে ২০২৬-২৭ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। কাজী আশফাক রহমান সভাপতি ও রাফায়েল রোজারিও সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন নুরুল ইসলাম শাহিন সহসভাপতি, মোস্তফা হাসান জিষান কোষাধ্যক্ষ, লুৎফা খালেদ সাংস্কৃতিক সম্পাদক ও ইয়াকুব আলী ক্রীড়া সম্পাদক। কার্যনির্বাহী সদস্যরা হলেন ফয়সাল খালিদ শুভ, মশিউল আজম খান স্বপন, রুমানা খান মোনা, ডাক্তার সাবিহা নাজনিন ও মইনউদ্দিন আহমেদ।

.

প্রসঙ্গত, উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ধর্মবর্ণ–নির্বিশেষে সব বাংলাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com